শ্রেণীঅনুসারে আর্কাইভ: সফটওয়্যার

Google Brings Indic IME

Avro and other phonetic typing software enabled us to forget about memorizing the so called “Bijoy Keyboard”, where h means ba and l means da. Any way, I don’t like their keyboard for one reason: you have to keep pressing the shift key to switch between letters. To me, phonetic typing means I’ll type the pronunciation in English, and computer will understand what I mean. That is when Google Transliteration came. First it started as a browser based text only editor. Then it brought rich text editor support and bookmarklets to support any web based text editor. But it still isn’t enough. I do a lot of typing using windows live writer and Microsoft Word. So I was still somewhat dependent on Ekushey and Avro. Now google has decided to end that misery. Google has launched it’s own version of Ekushey, the Google Indic IME. Imagine what google has to offer:

  • Offline Support – No dependency on internet connection.
  • Word Completions – Dictionary based word completions for prefixes.
  • Personalized Choices – Remember user corrections for personalized service.
  • Easy Keyboard – Dictionary enabled keyboard to enter rare and complex words.
  • Cool Customization – Customize suggestions page size, display font and more.

Beware, however that Google will be able to access every word you type, so careful what you are typing. Download it from : http://www.google.com/ime/transliteration/index.html Some people may have some difficulty with google update behind a firewall. (Especially my BUET colleagues). For them, here is a direct link to the installer. http://sites.google.com/site/sajiduc/my-files/googlebengaliinputsetup.zip

Google Indic IME

মন্তব্য নেই

অনলাইন বাংলা তারিখ (বঙ্গাব্দ) কনভার্টার

আমার ওয়ার্ডপ্রেস প্লাগইনটির পর আমার প্রোগ্রামটি দিয়ে একটি অনলাইন কনভার্টার বানিয়েছি। প্লাগইনটি দিয়ে ইংরেজি তারিখ কে তারিখ (বঙ্গাব্দে) রূপান্তর করা যায়।

ঠিকানা:

http://www.sajidmc.net/progs/bangladate/

3টি মন্তব্য

ভিস্তা বাণিজ্যিক সংস্করণ পেলাম বিনা মূল্যে

IEEE এর সদস্য হওয়াতে আমি ভিস্তা বাণিজ্যিক সংস্করণ পেলাম বিনা মূল্যে। মাইক্রোসফট এখন শিক্ষার্থীদের বিনামূল্যে বিভিন্ন সফটওয়্যার দিচ্ছে। তারউ ধারাবাহিকতায় আমি IEEE এর শিক্ষানবিশ সদস্য হওয়ায় ভিস্তা বাণিজ্যিক সংস্করণ পেলাম। আসল সফটওয়্যার ব্যবহারের অনুভূতিই আলাদা।

মন্তব্য নেই

উবুন্টু ৮.০৪ (Ubuntu 8.04) ইন্সটল করলাম

অবশেষে উবুন্টু ৮.০৪ (Ubuntu 8.04) এর সিডি টা যুক্তরাজ্য থেকে ডাক যোগে পৌছুল। ইন্সটল করলাম। এরপর শুরু হোল গ্রাফিক্স ড্রাইভারের পেছনে ছোটা। ATI থেকে (ati-driver-installer-8-6-x86.x86_64.run) ডাউনলোড করলাম। ইন্সটল করে যেইমাত্র রিস্টার্ট দিলাম, লগ-ইন করা মাত্র সাদা স্ক্রীন। একদম হোয়াইট প্লাস টুথপেস্টের মতোন। কিচ্ছু দেখা যায় না। মেজাজ খারাপ হোল। দুই তিন বার রিস্টার্ট দিলাম। কিচ্ছু হোল না। রিইন্সটল। দুইবার। এরপর ফোরাম ঘাটা শুরু। একটা ভালো জিনিস পেলাম যেটা আগে পেলে রিইন্সটল করতে হোত না। সাদা স্ক্রীনে Alt + F2 দিয়ে চোখ বন্ধ করে (আচ্ছা ঠিক আছে, চোখখোলা রেখে) টাইপ করলাম

metacity –replace

কুয়াশা সরে গেল। তারপর রিস্টার্ট করবার পর স্ক্রীন সাইজ ১২৮০×১০২৪ থেকে কমে ৬৪০×৪৮০ হয়ে গেল! আবার রিইন্সটল। আবার ফোরাম ঘাটো!

Alt+F2 >> gconf-editor

gconf-editor এ (উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এর মতো) desktop>gnome>applications>window_manager

/usr/bin/compiz গুলোকে /usr/bin/metacity দিয়ে বদলালাম

এবার টার্মিনালে:
sudo apt-get update
sudo apt-get install build-essential fakeroot dh-make debhelper debconf libstdc++5 dkms linux-headers-$(uname -r)
sudo sh /media/DocumetsI/LinuxSoft/ati-driver-installer-8-6-x86.x86_64.run
sudo aticonfig –initial -f

রিস্টার্ট করবার পর ঠিক স্ক্রীন আসলো। এরপর Appearance এ visual settings এ সবচেয়ে ভালোটা দিলাম। থ্রি. ডি. ড্রাইভার চাইল। রিস্টার্ট করার পর সাদা স্ক্রীন!!!! এবার ATI এর ড্রাইভারটা আবার ইন্সটল করলাম। রিস্টার্ট করবারপর ঠিক রেজুলেশনে আসল। Full 3D Support!!! না আসা ঠিক করার ওষুধ হোল:
sudo /etc/init.d/gdm stop এক্স সার্ভার বন্ধ
sudo dpkg-reconfigure xserver-xorg
sudo /etc/init.d/gdm start এক্স সার্ভার আরম্ভ

এবার গাধার মতো Beryl খুঁজতে লাগলাম। আসলে উবুন্টুর নিজস্ব যে compiz তা Berylএর অনুরূপ। এটা আরো পরে বুঝলাম।

আমার মূখ্য উদ্দেশ্য ছিল ত্রিমাত্রিক ঘনকটা (3d desktop cube) ব্যবহার। ওমা! বকাসটা দেখি চ্যাপ্টা! ডেস্কটপের কলাম সংখ্যা ৪ এবং রো বা সারি সংখ্যা ১ না করলে ওটা ত্রিমাত্রিক হয় না। এরপর হলো সেটা ত্রিমাত্রিক।

অমি আজাদের ব্লগ থেকে শিখলাম কিভাবে ইউনিজয় কীবোর্ড ব্যবহার করা যায়। (রিস্টার্ট করতে হয়েছিল, উবুন্টু আবার উইন্ডোজের মতো বলে দেয় না যে রিস্টার্ট করুন)

কয়েকটা শর্টকাট:
Ctrl+Alt+F1 —–> Command Prompt (Like exit to MS Dos)
Ctrl+Alt+Backspace —–> Xserver Restart

এবার আমার প্রিয় ফন্টগুলো কপি করার পালা। কমান্ডটি হলো:
sudo cp -R /media// /usr/share/fonts/truetype/

হয়ে গেল। এবার অটোমেটিক আপডেট দিয়ে ঘুমুতে যান।

সতর্কীকরনঃ ভুলেও ব্রডব্যান্ড কানেকশন ছাড়া উবুন্টু তে যাবেন না। প্রায় প্রতিটি সফটওয়্যার ইন্সটল করতে, এমনকি mp3, mp4, wma, avi ফাইল পড়তেও dependency ডাউনলোড করতে হয়। আমার প্রয় 150 Mega লেগেছে। আর একবার রিইন্সটল মানে . . . (বুঝতেই পারছেন)

aptoncd প্লাগইন দিয়ে ডিপেনডেন্সি গুলো CD তে রেখে দেওয়া যায়। এখন ব্যবহার করি নাই।

সবশেষে compiz tips:
System>Preference>Advanced Display Options (এধরনের কিছু একটা) নিয়ে সেটিংস পরিবর্তন করা যায়। এখানে অবশ্যই Rotate Cube প্লাগইনটা চালু করতে হবে।

Win Key কে লিনাক্সে super key বলে। আমার প্রিয় গুলো দিলাম

+ + left/right ঘনকটি ডানে বামে ঘোরানো
+ + down ঘনকটি থেকে দূরে যাওয়া
+ + drag ঘনকটি ঘুরানো
+

left click আগুন ছেটানো
c আগুন বন্ধ

http://wiki.compiz-fusion.org/CommonKeyboardShortcuts এ আরো আছে এসব।

পকিউবের প্রত্যেক পাশে আলাদা wallpaper নিতে এটা পেলাম

১টি মন্তব্য