Kotodin Dekhina Mayer Mukh


খালিদ হাসান মিলুর গাওয়া  অসাধারণ একটি গান|

কতদিন দেখিনা মায়ের মুখ
শুনি না সেই কোকিল নামের
কালা পাখির গান
হায়রে পরান

হায় রে আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি
মরা নদীর চর

দিঘির জলে হাঁসের খেলা
ঘরের চালে দুপুর বেলা
রঙ্গিলা কইতাম

উঠানে ছরাইনা সোনার ধান
হায়রে পরান

কতদিন ধরিনা ডোবায় মাছ
করি না সেই মরা নদীর
মিঠা পানি পান
হায়রে পরান

হায়রে আমার রাখল মিয়া
কাজলা গরুর গোসল দিয়া
মাঠে নিয়া যায়
বিকাল বেলা বাঁশের বনে
ঝিকি মিকি রোদের সনে
মন মিলাইতে চায়

ভুলিতে পারি না মাটির টান
হায় হায়রে পরান

কতদিন রাখিনা চাঁদের খোঁজ
দেখিনা সেই তারার চকের
মিছা অভিমান
হায় রে পরান

Related Posts

No related posts.

  1. No comments yet.
(will not be published)

  1. No trackbacks yet.